এবার মীর সাব্বিরকে দেখা যাবে আন্তর্জাতিক মানের প্রতারক হিসেবে। তবে তা বাস্তবে নয়, নাটকের অভিনয়ে। আসন্ন ঈদুল ফিতরে (রোজার ঈদ) জন্য নির্মাণাধীন ‘ইন্টারন্যাশনাল টাউট’ নাটকে দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করবেন তার সহশিল্পী নাদিয়া। আগামী ৬ ও ৭ মে মানিকগঞ্জে এর দৃশ্যধারণ হবে।

এটি লিখেছেন ড. রুদ্র মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচালনা করছেন এমদাদ খান। এতে আরও অভিনয় করবেন ওয়াহিদা মল্লিক জলি, মৌরি সেলিম, দিলু, কাজী উজ্জ্বল, এসআই শহীদ, লাবণী প্রমুখ।

নাটকটি নিয়ে মীর সাব্বির বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম দেলোয়ার। বিয়ের আসর থেকে ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এটি আগাগোড়া হাসির নাটক।’

এদিকে সম্প্রতি রাজ্জাকের ছেলে সম্রাটের পরিচালনায় ‘প্রেমে পড়ার দিন’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির। এখানে তার সহশিল্পী নিশা।

এমকে