এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নিরব। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী তাশফিয়া তাহের ঋদ্ধিকে বিয়ে করেন এই অভিনতো। তবে তারা বিয়েটা করেছিলেন পালিয়ে। তারপর কেটে গেছে অনেকটা সময়।
পালিয়ে বিয়ের করার কারনে তখন নিরব-ঋদ্ধি কেউ সাজগোছ করতে পারেননি। ছিল না কোনো আয়োজনও। তাই এবার সেসব কিছুই পূরণ করছেন এই দম্পতি।
গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশান ২ নম্বরের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকতায় অংশ নেন দুই পরিবারের আত্মীয়স্বজন। উপস্থিত ছিলেন নিরব-ঋদ্ধির কাছের বন্ধুরাও। আগামীকাল সোমবার রাজধানীর সেনাকুঞ্জে অনুষ্ঠিত হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এ সময় শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে অন্য এক ছেলের সঙ্গে ঋদ্ধির আকদ হওয়ার কথা ছিল। কিন্তু উত্তরার একটি বিউটি পার্লার থেকে পালিয়ে নিরবের কাছে চলে আসেন ঋদ্ধি। ওইদিন সন্ধ্যায় নিরবের বাসায় তাদের বিয়ের কাজ সম্পন্ন করেন।
তবে বেশ বিপাকে পড়েছিলেন নিরব। কারণ মেয়েকে অপহরণ করার দায়ে নিরবের বিরুদ্ধে মামলা করেছিলেন এমএ তাহের চৌধুরী ও মুর্শিদা আকতার। তারপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়। এবং মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দেন ঋদ্ধির পরিবার।

 এম আর