গুজব তেমনই। ক্যাটরিনার সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক ভাঙার পর আবার নাকি ক্যাটের জীবনে এন্ট্রি নিয়েছেন সালমান। একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গেছে।

এই যেমন কমেডি নাইটের সেটে। সেখানে আদিত্য রায় কাপুরের সঙ্গে ফিতুরের প্রোমোশনে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা। মাঝে হঠাৎই উদয় হয় সালমানের। উপলক্ষ আর কিছু না। ক্যাটরিনার সঙ্গে দেখা করা।

সালমান এসেছেন শুনে ক্যাটরিনা নিজেও শুটিং ছেড়ে সালমানের সঙ্গে দেখা করতে যান। এখানেই শেষ নয়। শুটিংয়ের পরে নাকি ক্যটরিনা তাঁর ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দেন। কারণ, সালমান নাকি সেখানে ছিলেন।

তিনিই ক্যাটরিনাকে নিজের গাড়িতে তুলে নেন। এমন সব ঘটনার পর গুজব রটবে না তাও কী হয়? কিন্তু এও শোনা যাচ্ছে, এমন কোনও ব্যাপারই নাকি হয়।

সালমান বা ক্যাটরিনা, কেউই সম্পর্ক নতুন করে শুরু করার কথা ভাবছেন না। সালমান নাকি ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক ভেঙে যাওয়ায় খুব দুঃখিত। তাই সান্তনা দিতেই নাকি তিনি ক্যাটের সঙ্গে দেখা করছেন। এর বেশি কিছু নয়।

এসএ