বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রুবেলের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল।
তিনি বলেন, গত পরশু রুবেল ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। যাওয়ার আগে দোয়া চেয়েছেন। সেখান পৌঁছে ছবিও পাঠিয়েছেন। তিনি যাতে সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সেই কামনা করছি।
ওমরাহ শেষে সপ্তাহখানেক পর রুবেল দেশে ফিরবেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, রুবেল লড়াকু চলচ্চিত্রে অভিনয় করার মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। সোহেল রানা অভিনীত ৮০ সালের একটি চলচ্চিত্রে নেপথ্য কন্ঠ দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্রে তিনি মার্শাল কিংবদন্তি ও অ্যাকশন কিং হিরো হিসেবে সুপরিচিত।
প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। রুবেলের উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে উত্থান পতন, উদ্ধার, বীরপুরুষ, বজ্রমুষ্টি, ও ভণ্ড।
এইচএন





