বিনোদন ডেস্ক: এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

ইনস্টাগ্রামের পোস্টে অভিনেত্রী লিখেন, ‘সমস্ত বিধি-নিষেধ মানার পরও কোভিডের কবলে পড়েছি। ধীরে ধীরে সুস্থ হওয়ার দিকে এগুচ্ছি। খুব তাড়াতাড়ি কাজে ফিরব বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।’

শ্রুতির এই পোস্টে মন্তব্য করেছেন বলিউড পরিচালক-প্রযোজক সিদ্ধার্থ মালহোত্র, অভিনেত্রী সোফি চৌধরী, নম্রতা শিরোদকারসহ অনেকে। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সাননিউজ/জেএস