সোমবার (৬ জুন) দুপুরে তিনি ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে মনোনয়ন ফরম জমা দেন।
গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। পরে তার আসন শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।
এমআই





