জিন ওয়াল্ডারপ্রখ্যাত মার্কিন অভিনেতা জিন ওয়াল্ডার আর নেই। সোমবার যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের স্ট্যামফোর্ডে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগে ভুগছিলেন তিনি।

‘উইলি ওঙ্কা অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেওয়া জিন ওয়াল্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তাঁর পরিবার।

জিন ওয়াল্ডারের ভাগনে জর্ডান ওয়াকার-পার্লম্যান বলেন, আলঝেইমারজনিত অসুস্থতার বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন ওয়াল্ডার। ‘উইলি ওঙ্কা অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’ চলচ্চিত্রে উইলি ওঙ্কার চরিত্রে অভিনয় করা ওয়াল্ডার চাননি তাঁর ভক্ত শিশুরা জানুক ‘উইলি ওঙ্কার’ বড়দের রোগ আলঝেইমারে আক্রান্ত।

‘উইলি ওঙ্কা অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’ ছাড়াও গত শতাব্দীর ষাট, সত্তর ও আশির দশকে যথাক্রমে ‘ব্লেজিং সেডেলস’, ‘ইয়াং ফ্রাংকেনস্টাইন’ ও ‘দ্য প্রডিউসারস’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ীভাবে জায়গা করে নেন নীল মায়াবী চোখ আর কোকড়া চুলের অধিকারী জনপ্রিয় অভিনেতা জিন ওয়াল্ডার। সূত্র: সিএনএন।

ইআর