বাংলা সিনেমার বৃহত্তম পরিসরে যিনি বিভিন্ন রূপে উপস্থিত হন তিনি হলেন, ঢালিউডের সবচেয়ে শক্তিমান ভিলেন মিশা সওদাগর। দর্শকের সামনে একেক সময় একেক রং-ঢং এ আবির্ভূত হওয়া মিশা সওদাগর এবার আসছেন সম্পূর্ণ ভিন্ন রূপে।
চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের অনেক কিছুই হতে হয়। তাই 'মিসড কল' ছবির প্রয়োজনে এমন সাজগোজে (তৃতীয় লিঙ্গের) দেখা গেল এ অভিনেতাকে।
গত ২১ মার্চ বিএফডিসির এক নাম্বার ফ্লোরে একটি গানের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। মাসুম বাবুলের কোরিওগ্রাফিতে মিশা সওদাগরসহ ১৫ জন হিজড়াকে নিয়ে গানটির শুটিং হয়েছে।
পরিচালক শাফি উদ্দিন শাফি জানালেন, ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন মিশা। পাশাপাশি তাকে হিজড়া হিসেবেও দেখা যাবে। যেমনটি এর আগে দেখা যায়নি।
তিনি বলেন, ছবির গল্প অত্যন্ত চমৎকার। গত ১ অক্টোবর মহরতের মাধ্যমে এর দৃশ্যধারণ চলছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাপ্পি ও নবাগত মুগ্ধ। এ ছাড়াও আছেন বাপ্পারাজ।
এমআইএস।





