বরিশাল ও নোয়াখালীর মানুষের জীবনযাত্রা, পারিবারিক বন্ধন এবং তাঁদের আঞ্চলিক ভাষার ধারাবাহিক নাটক নোয়াশাল।
আরটিভিতে এই নাটকটির ৩০০তম পর্ব প্রচারিত হবে আজ বুধবার। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করছেন অভিনেতা মীর সাব্বির।
নাটকটির ৩০০তম পর্ব প্রচার প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমরা শুরু করেছিলাম ৫২ পর্বের লক্ষ্য নিয়ে। এটা দর্শকদের ভালোবাসার কারণেই ৩০০ পর্ব পার করছে। তাঁদের চাওয়ার ওপর নির্ভর করেই সামনে পর্ব সংখ্যা আরও বাড়ানো হবে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান, অহনাসহ অনেকেই। প্রতি সপ্তাহে সোম থেকে বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হয় নোয়াশাল।
এআই





