ক্যান্সারে আক্রান্ত হয়ে চিত্রনায়িকা দিতির শারিরীক অবস্থার আরো অবনতি হয়েছে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। দিতির মেয়ে লামিয়া চৌধুরী ফেসবুকে লিখেন, ‘কেমোথেরাপির রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার ‘পারকিনশন’ রোগ হয়েছে। তার ক্যান্সার তাকে মারছে না। টিউমারও হয়নি। রেডিয়েশনের ফলেই তার অবস্থার অবনতি হয়েছে।’
চিকিৎসকদের আর কিছুই করার নেই এমনটা জানিয়ে লামিয়া লিখেন, ‘মা মারা যাচ্ছে। আমাকে তার বিষয়ে প্রশ্ন করা বন্ধ করুন। উনি ভালো হয়ে যাবেন এ ধরনের সান্ত্বনা দেওয়াও বন্ধ করুন। চিকিৎসকদের হাতে আর কিছু করার নেই।’
লামিয়া আরও লিখেন, ‘আল্লাহ যদি সহায় হন তা হলে তাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবেন অতি দ্রুত। আল্লাহ আমার মাকে মৃত্যু উপহার দাও। তিনি আমাদের চিনতে পারছেন না কিন্তু তোমার প্রতি তার বিশ্বাস অবিচল। তিনি আমাদের ডাকতে পারছেন না কিন্তু তোমাকে তিনি মনে করছেন। নিশ্চয়ই আল্লাহ সঠিক কাজটাই করেন।’
দিতি ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি) চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের ৩ নভেম্বর দ্বিতীয় দফায় চেন্নাই নেওয়া হয় তাকে।
প্রথম দফার চিকিৎসা শেষে গত ২০ সেপ্টেম্বর দেশে আসেন জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে আবারও অসুস্থ পড়েন। ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। অবস্থা অপরিবর্তিত থাকার কারণে আবারও তাকে চেন্নাই নেওয়া হয়।
এআই





