রিয়াজ ও তারিনের একত্রে অভিনীত প্রথম নাটকটি ছিল আবদুল্লাহ রানার পরিচালনায় 'অগ্নিবালিকা'। এরপর মোহন খানের পরিচালনায় 'হৃদয়পুরের গল্প' এবং রায়হান খানের পরিচালনায় 'সুখের অসুখ' নাটকে জুটিবেধে অভিনয় করেন তারা।

এই জুটি ৪ বছরের বিরতির পর আবারও একসঙ্গে নাটকে অভিনয় করলেন। আবু রায়হান জুয়েলের পরিচালনায় 'তেল' শিরোনামের একটি নাটকে তাদের অভিনয়ে দেখা যাবে।

গল্পে দেখা যাবে আলী হোসেন একটি অফিসের কেরানি। যে কারণে তার সংসারে অভাব-অনটন লেগেইে থাকে। স্ত্রী, সন্তানের নানা আবদার বেশিরভাগ সময়ই তার রাখা সম্ভব হয়ে ওঠে না। যে কারণে স্ত্রীকে নানাভাবে ম্যানেজ করে তাকে চলতে হয়। একদিন এমনই অবস্থায় আরও কঠিন বাস্তবের মুখোমুখি হন আলী হোসেন। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, 'এ নাটকে আমি রেবেকা চরিত্রে অভিনয় করছি। যথেষ্ট আন্তরিকতা নিয়ে পুরান ঢাকার একটি পুরনো বাড়িতে অনেক কষ্ট করে কাজটি করেছি। রিয়াজ ভাই সব সময়ই সহযোগীপরায়ণ একজন মানুষ। দীর্ঘদিন পর কাজ করে খুব ভালো লাগছে। ঈদুল ফিতরে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।

উল্লেখ্য, রিয়াজ এরই মধ্যে শেষ করেছেন 'সুইটহার্ট' চলচ্চিত্রের কাজ। অন্যদিকে তারিন দীপঙ্কর দীপনের নির্দেশনায় ধারাবাহিক 'গ্র্যান্ডমাস্টার' ও অরণ্য আনোয়ারের পরিচালনায় 'শহরজুড়ে পোড়াগন্ধ' টেলিফিল্মের কাজ করেছেন।

ইআর