আবার টিভি সিরিজে ফিরছে ফেলুদা। তবে ফেলুদা আসছেন বাংলাদেশের টিভি সিরিজে।

সম্প্রতি সন্দীপ রায়ের থেকে সে দেশের এক মিডিয়া সংস্থার কর্ণধার ফেলুদার কুড়িটি গল্পের স্বত্ত্ব কিনেছেন এই ফেলুদা সিরিজ বানানোর জন্য। গল্পগুলির মধ্যে রয়েছে, ফেলুদার গোয়েন্দাগিরি, শেয়াল দেবতা রহস্য, সমাদ্দারের চাবি, গোরস্থানে সাবধান, নয়ন রহস্য-এর মতো অসাধারণ সব গল্প।

ওই কর্ণধার সন্দীপ রায়কে আশ্বস্ত করেছেন, ফেলুদা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না তারা।

ফেলুদার ভূমিকায় যথাযথ নতুন মুখের খোঁজ শুরু হয়ে গিয়েছে। এ বার দেখার বিষয় হল, সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়ের পর কে হবেন নতুন ফেলুদা?

 

এমআইএস।