বাংলাদেশের চলচ্চিত্র অনুদান প্রদানে পদ্ধতিগত সমস্যা এবং ২০১৪-২০১৫ অর্থ বছরের চলচ্চিত্র অনুদান প্রদানে পক্ষপাতপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ।
সোমবার সকালে ঢাকা রিপোর্টারস ইউনিটির এক্সটেনশন হলে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্যে আবু সাইয়ীদ অভিযোগ করেন, চলচ্চিত্র অনুদানের ক্ষেত্রে অনিয়ম, স্বজনপ্রীতি, বাগ-বাটোয়ারা করা হয়। ২০১২ সালে দেখা গেছে, জাতীয় জুরি বোর্ডের সদস্যরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিচ্ছেন। এতে বুঝা যায় কতটা অনিয়ম করা হয় চলচ্চিত্র অনুদান এবং পুরস্কারের ক্ষেত্রে।
সেজন্য মোস্তফা সরোয়ার ফারুকী, তারেক মাসুদের মত চলচ্চিত্র নির্মাতারা কখনোই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মননোয়ন জমা দেন নি।
এছাড়া যে সব চলচ্চিত্রে অনুদান দেয়া হয় বেশির ভাগ ক্ষেত্রে সে সব চলচ্চিত্র মুক্তি পায় না। ফলে নির্মাতারা জাতীয় চলচ্চিত্র নির্মানে আগ্রহ হারিয়ে ফেলছেন।
তাই চলচ্চিত্রের স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহবান জানান নির্মাতা আবু সাইয়ীদ।
এমএ/ এআর





