বলিউড অভিনেতা রণবীর সিং এর কাঁধে অস্ত্রপচার সফলভাবে শেষে হয়েছে। তিনি এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন।
৫ এপ্রিল রোববার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন রণবীর সিং। ফেরার সময় তার ডান হাত তার জামা দিয়ে ঢাকা ছিল এবং গলার সঙ্গে ব্যান্ডেজ দিয়ে ঝোলানো ছিল।
এসময় তিনি বাম হাত মুষ্ঠিবদ্ধ করে তার ভক্তদের উদ্দেশ্যে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন শক্তি হারাননি তিনি।

এরপর এক টুইটার বার্তায় রণবীর লিখেছেন, ‘অস্ত্রপচার সফল হয়েছে। এখন বাড়ি ফিরছি এবং বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাকে ভালোবাসার এবং আমাকে নিয়ে চিন্তা করার জন্য সবাইকে ধন্যবাদ।’
এমকে





