ক্যারিয়ারের প্রথমবারের মতো অন্যরকম লুকে বড় পর্দায় আসছেন হট চিত্রনায়িকা ববি। আসছে মে মাসের ১ তারিখ ''অ্যাকশান জেসমিন'' ছবির মাধ্যমে এই নতুন রূপে দর্শকরা ববিকে দেখতে পাবেন।

ছবিটি পরিচালনা করেছেন ববির পছন্দের পরিচালক ইফতেখার চৌধুরী। খোঁজ দ্য সার্চ শিরোনামে ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটেছিল ইফতেখার ও ববির। শুরু থেকেই এই দুই পরিচালক-নায়িকা জুটি বেধে উপহার দিয়েছেন রাজত্ব, ফুল অ্যান্ড ফাইনাল, দেহরক্ষীর মতো জনপ্রিয় সব চলচ্চিত্র। তাইতো নতুন ছবির ব্যাপারে বেশ আশাবাদি এই নায়িকা।

এ সম্পর্কে ববি বললেন,'' এই প্রথম পুরো অ্যাকশন হিরোয়িন হিসেবে আত্মপ্রকাশ করছি। ছবির মধ্যে দর্শক দেশীয় ছবির নিজস্বতা ও উন্নত মানের প্রযুক্তির সমন্বয় দেখতে পাবেন। আশা করছি ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।'' খুব শিগ্রই ববি আরও নতুন দুটি ছবির কাজ শুরু করবেন। পিকনিক ও রক্ষা শিরোনামে দুটি ছবিরই পরিচালক ইফতেখার চৌধুরী।

ইআর