একজন প্রিয়াংকা পরী এবং অন্যজন পরীমনি।
দু'জনেই তাদের প্রথম ছবির শুটিং এরই মধ্যে শেষ করেছেন। ভিট চ্যানেল আই টপ মডেল প্রিয়াংকা পরী অভিনীত ছবির নাম 'ইটিশ পিটিশ প্রেম'। ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।
ছবিতে তিনজন নায়কের নায়িকা হয়ে অভিনয় করেছেন প্রিয়াংকা পরী। এই তিনজন নায়ক হলেন সাইমন, শিমুল ও রিপন। প্রিয়াংকা পরী বলেন, ছবিতে আমি তিন নায়কের একজন নায়িকা। ছবির গল্পটি অনেক সুন্দর। শুটিং করতে গিয়ে আমরা বেশ মজা করেছি। ছবিতে আমার চরিত্রের নাম বাবুনি হলেও এখানে আমাকে সবাই পরী বলেই ডাকেন।
পরীমনি অভিনীত প্রথম ছবির নাম 'ভালোবাসা সীমাহীন'। শাহ আলমের পরিচালনায় ছবিতে আনিসুর রহমান মিলন ও জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন পরীমনি। এ ছবিতে পরী একজন প্রেমিকা এবং একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন।
পরীমনি বলেন, ছবির গল্পটি খুব সুন্দর। তাই এ ছবিতে অভিনয়ে রাজি হয়েছি। আর এ ছবির মধ্য দিয়েই আমি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছি। মুক্তির অপেক্ষায় আছে পরীমনি অভিনীত নজরুল ইসলাম খানের পরিচালনায় 'রানা প্লাজা' ও ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় একটি ছবি।
রানা প্লাজা ছবিতে পরীমনির নায়ক সাইমন এবং অন্য ছবিতে শাহরিয়াজ। আর এ ছবিগুলোর অপেক্ষাতেই আছেন পরীমনি। একইভাবে 'ইটিশ পিটিশ প্রেম'র অপেক্ষায় আছেন প্রিয়াংকা পরী। যদিও এ ছবিতে পরিচালক প্রিয়াংকা পরীর নাম পরিবর্তন করে প্রিয়ন্তী দিয়েছেন।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
অপেক্ষায় দুই পরী
একজন প্রিয়াংকা পরী এবং অন্যজন পরীমনি। দু'জনেই তাদের প্রথম ছবির শুটিং এরই মধ্যে শেষ করেছেন। ভিট চ্যানেল আই টপ মডেল প্রিয়াংকা পরী অভিনীত ছবির নাম 'ইটিশ পিটিশ প্রেম'। ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।





