জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’। সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় এ অনুষ্ঠানটি অনেক আগেই ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। এবার এ অনুষ্ঠানের বিশেষ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে।

আর সেই উদ্দেশ্যে ২৯শে ফেব্রুয়ারি কলকাতার উদ্দেশে রওয়ানা হচ্ছেন এ শিল্পী। দাদাগিরির বিশেষ পর্বের নিজের অংশগ্রহণের বিয়ষটি আজ বেলা সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবাইকে জানিয়েছেন তিনি।

জেএইচ