ঢালিউড চলচ্চিত্র জগতের এক অনন্য নাম অভিনেত্রী মৌসুমি। যিনি নব্বই দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি সমান জনপ্রিয়। ২২ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন প্রায় দু’শর মতো ছবি।

গত বছরের ঈদেও মুক্তি পেয়েছে মৌসুমি অভিনীত ছবি ‘আশিকী’। অচিরেই নিজেদের প্রোডাকশন হাউজ ‘স্বাধীন’ থেকে নির্মাণ করবেন পরবর্তী ছবি।

অভিনেত্রী মৌসুমি তার বর্তমান পথচলা নিয়ে বলেন, ‘আমাকে হয়তো নতুন করে এখন কোনও পরিচালক ভাবছে না, হয়তো এ জন্য ছবি করছি না। আর আমার প্রোডাকশন হাউজ আছে। সেখানে আমিসহ আমার টিম নিয়মিত কাজ করছি। শিগগিরই স্বাধীন প্রোডাকশন হাউজ থেকে আমি ও সানি একসঙ্গে একটি ছবিতে কাজ শুরু করবো। ব্যাটে বলে মিললে নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছি। ছবি সাইনও করেছি, মানে পাকা কথা দিয়েছি। স্ক্রিপ্ট রেডি হলে কাজ শুরু করবো।’

এছাড়া ‘রাত্রীর যাত্রী’ ছবির কাজ বিষয়ে তিনি বলেন, ‘একটু কাজ বাকি আছে। এ ছবিতে আমার চরিত্রের নাম ময়না। এ ছবিটিতে একটি মেয়ের জার্নি দেখানো হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এ ছবিতে আমার চরিত্রটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি।’

এআই