বাজিরাও মাস্তানি সিনেমার সাফল্যের পর এখন বেশ উচ্ছ্বসিত রণবীর ‍সিং এবং দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, অবশেষে প্রেমের ব্যাপারে মুখ খুলবেন রণবীর-দীপিকা। নতুন বছরে নিজেদের সম্পর্কের বিষয়ে আনু্ষ্ঠানিক ঘোষণা দেবেন এ জুটি।

রাম-লীলা সিনেমার সেটে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের। কিন্তু এখন পর্যন্ত নিজেদের সম্পর্কের বিষয়টি সবার কাছে গোপন রেখেছেন তারা। তবে এবার তারা বিষয়টি সবার সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে এ জুটির ঘনিষ্ঠ এক সূত্র বলেন, ‘রণবীর এবং দীপিকার পারবারিক সমস্যা ছিল। তারা দুজনই তাদের বাবা-মাকে অনেক ভালোবাসেন এবং তাদের অনুমতি ছাড়া কিছুই করেন না।

রণবীরের বাবা-মা তাদের ছেলের পছন্দের ব্যাপারে খুশি ছিলেন, অন্যদিকে দীপিকার বাবা-মা বিষয়টিতে একটু সময় নিয়েছেন।’

সূত্রটি আরো বলেছেন, ‘রণবীর এবং দীপিকা এখন আর নিজেদের কোনো বিষয় এড়িয়ে যায় না। সম্প্রতি ‘কমেডি নাইটস বাঁচাও’ অনুষ্ঠানে রণবীর তাদের বেশ কিছু গোপন বিষয় প্রকাশ করেছেন, তবে দীপিকা সেগুলো বলতে চায়নি।

এ জন্য অবশ্য রণবীর তার কাছে ক্ষমাও চেয়েছেন। এখন তাদের সম্পর্কটাকে পরবর্তী ধাপে নিতে প্রস্তুত এ জুটি।’

এমকে