মা হচ্ছেন পরিমণি.jpg

আলোচিত সমালোচিত চিত্রনায়িকা সময়ের ক্রেজ ঢালিউডের অভিনেত্রী পরীমনি মা হতে যাচ্ছেন।

আজ সোমবার ( ১০ জানুয়ারি) দুপুরে সংবাদ মাধ্যমকে তিনি নিজেই এ খবর জানান। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

আলোচিত নায়িকা পরীমনি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।

পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তাঁরা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি।

ঘটনাটি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম।

আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। জানা গেছে, আগামী দেড় বছর কাজ করবেন না পরী।

এইচএন