অবশেষে চারদিক থেকে ভেসে আসছে বলিউডের প্রিটি ওমেন প্রীতি জিনতার বিয়ের খবর।জানা যায়, গতকাল ২৯ ফেব্রুয়ারি বছরের এই বিশেষ দিনে বন্ধু জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। লস অ্যাঞ্জেলসে একেবারে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয় বিয়ে ।

আজ মঙ্গলবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ঘুরছে এই খবর।যেখানে অনেকেই বলছেন, লস এঞ্জেলসে বয়ফ্রেন্ড জেনে গুডএনাফের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন নায়িকা!

দু’দিন আগেই সুজান খান, সুরিলি গোয়েলের মতো প্রীতির বলি ইন্ডাস্ট্রির বন্ধুরা লস এঞ্জেলসে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছিলেন। সোশাল মিডিয়ায় সে ছবি শেয়ারও করেছেন সুজান। কিন্তু বিয়ের ডেট কবে তা খোলসা করেননি।

জেনে গুডএনাফের সঙ্গে গত ১৮ মাস ধরে নাকি ডেট করছেন প্রীতি। যদিও তাঁর বিয়ে নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে বেজায় চটেছেন নায়িকা। সম্প্রতি নিজের টুইটারে তিনি লেখেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনে আমি খুবই বিরক্ত। কোনও বিষয়কে কী ভাবে নষ্ট করতে হয় মিডিয়া তা খুব ভাল ভাবেই জানে। এটা বন্ধ হওয়া দরকার।’

কিন্তু মিডিয়া হয়তো এর পরও থেমে থাকবে না। যতই হোক প্রীতির বিয়ে বলে কথা! তাঁর বিয়ের এক্সক্লুসিভ ফুটেজ না পাওয়া পর্যন্ত কি নিশ্চিন্ত হওয়া যায়!

এমই