বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা বাজরাঙ্গি ভাইজান মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। বলিউড বক্স অফিস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছিল এ সিনেমাটি।কিন্তু সিনেমাটির প্রধান অভিনেতা সালমান খান এখনো তার পুরো পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেছেন।

এক সূত্রে জানা গেছে, মুক্তির ছয়মাস পার হয়ে গেলেও এখনো প্রযোজক সংস্থা থেকে পারিশ্রমিকের ৩৫ কোটি রুপি পাননি সালমান খান। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত এ অভিনেতা।

২০১৫ সালে ১৭ জুলাই মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করে বাজরাঙ্গি ভাইজান।

৯০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি মুক্তির মাত্র ৯ দিনের ভেতরেই ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে। আয়ের পরিমাণের দিক থেকে হ্যাপি নিউ ইয়ার এবং থ্রি ইডিয়টসকে পিছনে ফেলে এটি।

ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৩০০ কোটি রুপির বেশি। সেই সঙ্গে অনেকগুলো রেকর্ড ভেঙে দিয়ে বাজরাঙ্গি ভাইজান সিনেমার সর্বমোট আয় ৬২৬ কোটি রুপি।

এমকে