ভুল পথে এসে ফিরে যেতে হলো উস্তাদ রাহাত ফতেহ আলি খানকে। গতকাল ভারতে পারফর্ম করতে এসেছিলেন এ সুরের জাদুকর। এ সময় এ ঘটনা ঘটে।

নিউ ইয়ার ইভে হায়দ্রাবাদের ফলকনুমা প্যালেসে পারফর্ম করার জন্য ভারতে এসেছিলেন তিনি। কিন্তু পারফর্ম না করেই হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে এ কণ্ঠশিল্পীকে আবু ধাবিতে ফেরত পাঠিয়ে দেয়া হয়। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, ভারতীয় নিয়ম অনুসারে, যদি পাকিস্তানি কোন নাগরিক ভারতে প্রবেশ করতে চায়, তা হলে তাকে কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাই বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে হবে।

হায়দ্রাবাদ বিমানবন্দর দিয়ে নয়। কিন্তু ফতেহ আলি খান সরাসরি হায়দ্রাবাদ বিমান বন্দরে আসেন। এ জন্যই ফতেহ আলি খানকে ফেরত পাঠানো হয়েছে।

এ বিষয়ে অনেকে জানিয়েছেন, এ ধরণের কোন সমস্যা হয়নি। মূলত ফতেহ আলি খানের কিছু কাগজ পত্র না থাকায় তাকে ফেরত পাঠানো হয়েছে।

এমকে