শ্রীদেবীর সঙ্গে একই ছবিতে কাজ করতে যাচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘মম’ নামের একটি নারীকেন্দ্রিক ছবিতে কাজ করবেন তারা। ছবিটি নির্মাণ করবেন বনি কাপুর।

নওয়াজের প্রতিনিধি সংবাদ মাধ্যম আইএএনএসকে ঐ ছবিতে কাজ করার ব্যাপারে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, শ্রীদেবীর সঙ্গে এক ছবিতে কাজ করবেন শ্রীদেবী। ছবিটির নাম ‘মম’। ছবিটির কাহিনীটি অসাধারণ। কিন্তু নওয়াজের চরিত্র সম্পর্কে খুব বেশি কিছু বলা যাবে না।

নওয়াজউদ্দিনের প্রতিনিধি আরো বলেছেন, ছবিতে বিশেষ একটি দৃশ্যে দেখা যাবে নওয়াজকে। রবি উদাওয়ারে পরিচালনায় ছবিটির কাজ আগামী মাসে শুরু হবে।

 

এআইজে