সেসব গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে তুমুল আলোচনা-সমালোচনা। এবার এটিএন বাংলায় নতুন ১০টি গান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির কথা গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
মাহফুজুর রহমান বলেন, ঈদের দিন রাতে ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ এই একক সংগীতানুষ্ঠান। এবারও ১০টি মৌলিক গানে সাজানো হয়েছে অনুষ্ঠান। সবাইকে এটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
গানের প্রতি দূর্বলতা থেকে ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। প্রচার হয় এটিএন বাংলায়।
প্রথমবারের সেই একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয় আলোচনা-সমালোচনাও। এতেও না দমে নিয়মিত গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ঈদে।
এইচএন





