সাম্প্রতি গুঞ্জন উঠেছে খুব শিগগিরই সালমানের সঙ্গে সম্পর্ক ঘুচতে চলেছে বিগবসের। তার পরিবর্তে আসছেন নতুন সঞ্চালক।
তিনি কে? সূত্র থেকে জানা যায়, যিনি আসছেন তার সাথেও বিগবসের সম্পর্ক পূর্বে থেকেই। তিনি হলেন,পরিচালক করণ জোহর।
প্রশ্ন হলো সালমান কেন চলে যাচ্ছেন। এতদিন বিগবসকে নিজের কাঁধে টেনে নিয়ে গেলেও হঠাৎ কেন বিগবস ছাড়ছেন।
শোনা যায়, নির্মাতাদের সাথে চুক্তি শেষ হয়েছে সালমান খানের। তাই নতুন সঞ্চালক নিয়ে এগোতে চাইছেন তারা।
সালমান ডেঙ্গুতে আক্রান্ত থাকাকালীন সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন করণ জোহর। তাছাড়াও বিগবস ওটিটির প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন তিনি। সঞ্চালক হিসেবে সাফল্য আগেই পেয়েছেন করণ জোহর। তার শো ‘কফি উইথ করণ‘ বেশ জনপ্রিয়।
প্রথম থেকেই এই সিজন বিতর্কিত হয়ে আসছে। এখানে দেখা যায় সাজিদ খানকে, যার বিরুদ্ধে বিভিন্ন সময়ে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে বহু অভিনেত্রী কাছ থেকে। টিনা দত্ত ও সৃজিতা এদের টক্করও বেশ জমে উঠেছিল।
বিগবস ছাড়া নিয়ে যখন চলছে জোর আলোচনা তখন এ নিয়ে একেবারে নীরব সালমান। বরং তিনি ব্যস্ত আছেন ছবি নিয়ে।ন তুন বছরে তার বেশ কিছু ছবি মুক্তি পেতে যাচ্ছে। তার ও পূজা হেগড়ের ‘প্রেম নিয়েও বেশ আলোচনা চলছে ।
এন





