এর আগে বারবার চার বার মনোনয়ন পেয়েও ফস্কে গেছে সাধের অস্কার ট্রফি। অবশেষে এই বছর দ্য রেভেন্যান্টছবির জন্য শেষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জিতে নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। উচ্ছ্বাসে ভেসে গেছেন তার গোটা ভক্তকুল।

বলা বাহুল্যসাফল্যের এই শিখর ছুঁয়ে আবেগে ভাসছিলেন লিও-ও। আর সেই বহু সাধের অস্কার ট্রফিটাই নাকি তিনি ফেলে চলে এসেছিলেন রেস্তোরাঁয়! অস্কার রাতে গভর্নরস বলা আর ভ্যানিটি ফেয়ার দুটি পার্টিতেই উপস্থিত ছিলেন লিও। কিন্তু তার পরও বন্ধুদের নিয়ে ডিনারে গিয়েছিলেন একটি রেস্তোরাঁয়।

কারণ ওই দুটি পার্টিতে সবার প্রবেশাধিকার ছিল না। আর এমন সাফল্যের রাত তো বন্ধুদের সঙ্গে নিয়েই এনজয় করতে হয়! সেই রেস্তোরাঁ থেকে ডিনার করে বেরোনোর সময় অস্কার ট্রফিটি ভেতরেই ফেলে চলে আসেন তিনি।

ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে ভেতর থেকে একজন ছুটে এসে লিওর হাতে ধরিয়ে দিয়ে যায় একটি পানীয়ের বোতল। আর তার ঠিক আগেই আরেকজন এসে লিওর হাতে তুলে দিয়ে যন ফেলে আসা অস্কার ট্রফি।

 

এআইজে