হিট অ্যান্ড রান মামলার ঝামেলার মাঝেই নতুন সমস্যায় পড়লেন বলিউড সুপারস্টার সালমন খান। তার বিরুদ্ধে ভারতের এক সমাজকর্মীর শারীরিক হেনস্থার মামলায় তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বাই হাইকোর্ট।
সমাজকর্মী রবীন্দ্র দ্বিবেদীর অভিযোগ, গত নভেম্বর মাসে মুম্বাই বিমানবন্দরে তাকে শারীরিক ভাবে হেনস্থা করেন সালমান। তিনি উল্লেখ করেন, 'আমার কাছে বর্ষীয়ান বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মৃত্যু সংক্রান্ত কিছু প্রয়োজনীয় নথি ছিল। সালমান আমার কাছে থেকে সেইসব নথি কেড়ে নেওয়ার জন্য তার দেহরক্ষীদের নির্দেশ দেন। এরপর দেহরক্ষীরা আমার কাছ থেকে সেইসব নথি কেড়ে নেন'।
অভিযোগে ভিত্তি থাকায় বিমান বন্দর থানার পুলিসকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। সূত্র- জি নিউজ
জেআই





