ইরেশ ও জয়া ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন কারণ ১০ বছরের ধরে একসাথে সংসার করলেও এ দীর্ঘ সময় তাদের কেটেছে ভালোবাসাহীন, সাদামাটাভাবে। তাই এখন তারা ডিভোর্স নিতে চায়।

জয়া বিষয় সম্পত্তি কিছুই নিতে চায় না, শুধু এক মাসের সময় চায়। কারণ এক মাসের মধ্যে পুত্র অহমের পরীক্ষা শেষ হবে। তাই সে এ সময়টা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায়।

তবে এর সঙ্গে জুড়ে দেয় অদ্ভুত এক শর্ত। কিন্তু কি সেই শর্ত। তা জানতে হলে দেখতে হবে ‘অনন্ত-অধরা’ শিরোনামের নাটকটি। নাটকে অনন্ত ও অধরার নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরেশ ও জয়া আহসান।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। নাটকটি আজ ৬ এপ্রিল সোমবার রাত ১২টা ২ মিনিটে মাছরাঙা চ্যানেলে প্রচারিত হবে।

ইআর