আবারও কাজে ফিরছেন সুন্দরীতমাখ্যাত তিন্নি। এর মধ্যে কাজে ফেরার ঈঙ্গিতও দিয়েছেন একটি নাটকে অভিনয় করে। কিন্তু, ঠিক কবে ফিরছেন সেটা এখনও জানা নেই।
দুই সন্তান আর স্বামীকে নিয়ে তিন্নির সুখের সংসার। এদিকে তিন্নি বলেছেন, দুই মেয়েকে নিয়ে ভালোই আছি’।
নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে নেই টিভি পর্দায়। একদিন পর (৫ মার্চ) অবশেষে আঁড়াল ভাঙছেন তিন্নি। নাটক নয়, একটি টিভি অনুষ্ঠানে কথা বলবেন সুন্দরীতমাখ্যাত এই মডেল।
তিন্নি বললেন, এতোদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভীষণ নার্ভাস লাগছিলো। সব মিলিয়ে ভালোই হয়েছে। অনুষ্ঠানটির মাধ্যমে আবার দর্শকদের মুখোমুখি হতে পেরে ভালো লাগছে।
সাজ্জাদ হুসাইন-র প্রযোজনায় বাংলাভিশনের সেলিব্রেটি টক শো ‘আমার আমি’র এবারের অতিথি শ্রাবস্তী দত্ত তিন্নি। রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ৫ মার্চ রাত ৯টা ৫ মিনিটে।
এমআইএস।
বিনোদন
আবারও আসছেন সুন্দরীতমা তিন্নি
আবারও কাজে ফিরছেন সুন্দরীতমাখ্যাত তিন্নি। এর মধ্যে কাজে ফেরার ঈঙ্গিতও দিয়েছেন একটি নাটকে অভিনয় করে। কিন্তু, ঠিক কবে ফিরছেন সেটা এখনও জানা নেই।





