বুধবার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং। সিলেটে এর দৃশ্যধারণ হচ্ছে।

নির্মাতা সূত্রে জানা যায়, একটানা শুটিং হবে ২৮ দিন। সিনেমায় চারটি গান রয়েছে। একটির শুটিং হবে বান্দরবানে। বাকি গান ও সিনেমার সিকোয়েন্সেরে শুটিং করা হবে সিলেটের মনোরম পরিবেশে।

সিনেমা প্রসঙ্গে চয়নিকা বললেন, প্রহেলিকা অর্থ রহস্য। তাই শুটিং শেষের আগ পর্যন্ত সবকিছু রহস্যই থাক। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক রহস্য উন্মোচন করুক।

নিশ্চিত করে বলতে পারি, সিনেমাটি দেখার সময় দর্শক মেঝের দিকে তাকিয়ে পপকর্ন খাবে না, পর্দার দিকে তাকিয়েই তারা পপকর্ন খাবে।

এ সিনেমার কাজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। তিনি সর্বশেষ অভিনয় করছিলেন ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে।

এর আগে বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেছেন। এর মধ্যে ‘লাল সবুজ’ ও ‘জিরো ডিগ্রি’সিনেমা দিয়ে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন দর্শকপ্রিয় অভিনেতা মাহফুজ।

অপরদিকে শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের নানান গুঞ্জনে ভাসছেন বুবলী। এরই মাঝে শুটিং করেছেন ‘চাদর’ সিনেমার। আজ শুরু করছেন প্রহেলিকা। শুটিং শেষ না হওয়া পর্যন্ত সিলেটেই থাকবেন তিনি।

এন