২০১৫ সালটা জনপ্রিয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জন্য দারুণ যাচ্ছে। এরইমধ্যে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার সহ জিতে নিয়েছেন প্রায় সবকটি পুরস্কার। এবার তার সেই সফলতার পালকে যোগ হলো আরো একটি পালক।
আর তাহলো বলিউড এর কিংবদন্তী প্রয়াত অভিনেত্রী মীনাকুমারীর বায়োপিক তৈরি হতে চলেছে বলিউডে। আর এ চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। বলিউডের তুখোড় অভিনেত্রী ছিলেন মীনাকুমারী।
সিরোসিস অফ লিভার রোগে মাত্র ৩৯ বছর বয়সেই প্রয়াত হন তিনি। বলা বাহুল্য এরকম এক মানুষকে পর্দায় আবার জীবন্ত করে তুলতে দরকার একজন দক্ষ অভিনেত্রীর। গ্ল্যামার ও বিষণ্ণতাকে একইসাথে অভিব্যক্তিতে ধরতে যে কঙ্গনা ভালোই পারেন তা তার একাধিক ছবিতে দেখা গেছে। আর তাই স্বাভাবিকভাবেই ডাক পড়েছে এ অভিনেত্রীর।
ইআর





