বলিউডে তার কেরিয়ার শুরু হয়েছে অনেক দিন। নান চরিত্রে অভিনয়ের স্বাদ পেলেও ‘লর্ড মাউন্টব্যাটেন’কে নিয়ে ছবির অফার তার কাছে প্রথম। তিনি হুমা কুরেশি।
আর এ ছবিতে জিন্নার চরিত্রে দেখা যাবে নাসিরউদ্দিন শাহকে। তবে চমক রয়েছে জওহরলাল নেহরুর চরিত্রে। ছোটে নবাব সাইফ আলি খান সামলাবেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব।
পরিচালক গুরিন্দর চাড্ডার পরবর্তী ‘দ্য ভাইসরয় হাউস’এ হয়তো দেখা যাবে হুমাকে। বলি-টাউনের অন্দরে এখন এমনই গুঞ্জন।
হুমার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তিনি ছবিতে অভিনয় করছেন। তবে তার চরিত্রের বিষয়ে এখনই এর থেকে বেশি কিছু জানাতে রাজি নন নায়িকা। মাউন্টব্যাটেনের ভূমিকায় হলিউডের অভিনেতা কলিন ফার্থকে কাস্ট করেছেন পরিচালক।
স্বাধীনতার ঠিক আগে এ দেশে লর্ড মাউন্টব্যাটেনের শেষের কয়েকটি দিন নিয়েই লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। ১৯৪০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে একটি প্রেমের গল্পও থাকছে।
ইআর





