এক সাক্ষাৎকারে শাকিব খানকে আবেগে বিয়ে করেছেন উল্লেখ করে বলেন, ‘বিয়ের পর এত ঝামেলা আমি আগে বুঝিনি। আবেগে বিয়ে করে ফেলি। মূলত শাকিবের সঙ্গে ফ্রি কথা বলার জন্য বিয়ে করেছিলাম।’

অপু বলেন, ‘মা একসময় শাকিবের সঙ্গে কথা বলতে দিত না। সেটেও সব সময় মা বসে থাকত। শাকিবের সঙ্গে অতিরিক্ত কথা বললে আমাকে থাপ্পড়ও মেরেছে মা। শাকিবকে মা বলেছিল, তোমাদের দুজনের পছন্দ হলে বিয়ে করো। তারপর ঘুরো।’

দর্শকদের একই ভুল করতে বারণ করে এ নায়িকা বলেন, ‘বিয়ে করার আগে চিন্তা করবেন। আমার মতো হুটহাট সিদ্ধান্ত নিয়ে কেউ বোকামি করবেন না।

বিয়ের পর এত ঝামেলা আমি আগে বুঝিনি। আবেগে বিয়ে করে ফেলি। মূলত শাকিবের সঙ্গে ফ্রি কথা বলার জন্য বিয়ে করেছিলাম।’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে ঘর বাঁধেন শাকিব-অপু। ২০১৬ সালে পুত্রসন্তান আব্রাম খান জয়ের জন্ম হয়। ক্যারিয়ারের কথা ভেবে দুজনেই তখন সন্তান জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

এন