সেখানে দেখা যায়, রাজধানীর শনির আখড়া থেকে কল্যাণপুর যাওয়ার সময় বাসে যৌন হয়রানির শিকার হন তিনি। সঙ্গে ছিলেন তার মা হালিমা খাতুন। এ সময় বাসে উপস্থিত অন্য কারও সাহায্য না পেয়ে সেই হেনস্তাকারীকে নিজেই নাস্তানাবুদ করেন নেহা।

ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে  নেহার সেই ভিডিওটি শেয়ার করে পরীমণি বলেন, বিশ্বাস করো এই বিচারটা সবসময় নগদে নিজেদেরই করা লাগবে। 

বাকিরা সব এমন নিরব ভুমিকায়ই থাকে আজীবন !

এইচএন