ভারতের ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনির প্রাক্তন প্রেমিকার ভূমিকায় তেলেগু অভিনেত্রী দিশা! তবে এটা কোন অঘটন নয়।
পরিচালক নীরজ পান্ডের বায়োপিক ‘দ্য আনটোল্ড স্টোরি’-তে ধোনির প্রাক্তন প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন তিনি।
আর ছবিতে ধোনির ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিংহ রাজপুত। পরিচালক আশাবাদী দিশা পাটনি এবং সুশান্তকে এই সম্পর্কে ভালোই মানাবে।
প্রসঙ্গত, তেলেগু অ্যাকশন ছবি ‘লোফার’-এর হাত ধরে অভিনয় দুনিয়ায় আসেন দিশা। তাঁর সঙ্গে টাইগার শ্রফের বিশেষ সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন শোনা যায়।
এআই





