আগামীকাল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে এফডিসিতে চলছে সাজ সাজ রব। নানা আয়োজনে দিনটি উদযাপন করতে চলছে প্রস্তুতি।
প্রতিবারের মতো এবারও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে এফডিসি। জানা যায়, এদিন অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়, আর সন্ধ্যায় থাকবে চলচ্চিত্র তারকাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে, শনিবার দুপুর থেকেই বিএফডিসির জহির রায়হান অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া শুরু হয়। সেখানে অংশ নেন নায়ক রোজ ও অমৃতা খান। নায়ক ওমর সানি ও নায়িকা তানহা।
জানা গেল, এই অনুষ্ঠানে মডেল ও নায়ক নিরবের সঙ্গে নাচবেন নায়িকা শিরিন শিলা। আর নায়ক ইমনের সঙ্গে কাজ করবেন তমা মির্জা।
অমৃতা বললেন, ‘আমার মঞ্চে নাচতে সবসময়ই ভালো লাগে। এমন অনেক অনুষ্ঠানই করেছি। আগামীকাল আমি নায়ক রোজের সঙ্গে জুটি বেঁধে কাজ করছি।
তার সঙ্গে ‘ময়না পাখির সংসার’ ছবিতে কাজ করেছি। এবার মঞ্চে নাচবো। আমি আনন্দিত যে চলচ্চিত্র দিবসে অংশ নিতে পারছি।’
এসএম





