এমনিতে মামলা নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকা সত্তেও বলিউড সুপারস্টার সালমান খানের এক ভক্তকে পিটিয়েছে সালমানেরই দেহরক্ষী।
জানা গেছে, ৯ ডিসেম্বর মঙ্গলবার সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে সালমানকে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলেন সানাউল্লাহ রেহমান নামের এক ভক্ত। হঠাৎ সালমানকে দেখে মোবাইল দিয়ে এ অভিনেতার ছবি তোলার চেষ্টা করেন সেই ভক্ত।
কিন্তু সেটি দেখে ফেলেন সালমানের দেহরক্ষী। তারপর সেই ভক্তকে বেশ কয়েকটি চড় মারতে থাকে।
প্রত্যক্ষদর্শী বলেন, সালমানের দেহরক্ষী বাড়ির আশেপাশে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পান সানাউল্লাহ রেহমান সালমানের ছবি তোলার চেষ্টা করছেন। তখন তিনি তাকে মারধর শুরু করেন। সেই ভক্ত দেহরক্ষীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু সেই দেহরক্ষী কোনো কথা শুনতে রাজি হননি।

এমএম