“সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা-সমৃদ্ধ সমাজ” স্লোগানকে সামনে নিয়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) দেশব্যাপি সেরা গান, অভিনয়, আবৃত্তি ও তেলাওয়াত শিল্পীদের খুঁজে বের করতে আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “সেরাদের সেরা ১৫” ।
দেশব্যাপী অনুষ্ঠিত ক্রমান্বয়ে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিরা এতে অংশ গ্রহণ করে। ইতিমধ্যেই বিভাগীয় পর্যায়ে বিজয়ীদেরকে নিয়ে “সেরাদের সেরা ১৫” এর প্রি-গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এতে গ্র্যান্ড ফিনালে অংশ গ্রহন করার জন্য বিষয়ভিত্তিক সেরা ৭ প্রতিযোগিকে বাছাই করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর ২০১৫)সন্ধ্যায় সসাস-এর নির্বাহী পরিচালক মোস্তফা মনোয়ার সেরা ৭ এর এই ফলাফল ঘোষণা করেন।
এ সময় তিনিবলেন,দেশের সার্বিক উন্নয়নে এবং বাংলা সংস্কৃতির উৎকর্ষ সাধনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করতে হবে, সাথে সাথে সুস্থ বিনোদন দানে আগ্রহী শিল্পীদের খুঁজে বের করে তাদের সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
সেরা ৭ এই প্রতিযোগিদেরকে নিয়ে শীঘ্রই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে । বিষয়ভিত্তিক সেরা ৭ বিজয়ীদের মধ্যে রয়েছেন-
সংগীত (ক) গ্রুপঃ
আবদুল্লাহ আল হিশাম (বগুড়া, রাজশাহী), মফিজুল হাসান ইমন (খুলনা), তাসফিয়া জাহান তাহিয়া (সিলেট), হাবিবা জাহান (নোয়াখালী, চট্টগ্রাম), রাসেল আহাম্মেদ (চুয়াডাঙ্গা, খুলনা), মোস্তফা (গাজীপুর, ঢাকা), আবদুল্লাহ আল মামুন (যশোর, খুলনা)।
সংগীত (খ) গ্রুপঃ
আতিকুর রহমান (রংপুর), সিফাত রহমান রিমন (ঢাকা), মনিরুজ্জামান (চট্টগ্রাম), আল্ আমিন (ঢাকা), রাশেদুল ইসলাম (সিলেট), রেজওয়ানুল ইসলাম (রংপুর), আবু উবায়দা যায়েদ (কুষ্টিয়া, খুলনা)।
অভিনয় (ক) গ্রুপঃ
আমজাদ হোসেন (সিলেট), শিফা আক্তার (সিলেট), আসাদুল্লাহ গালিব (চট্টগ্রাম), সাইফুর রহমান দিলু (সিলেট), গালিব ইকবাল ফারুকী (চট্টগ্রাম), মামুনুর রশীদ (রংপুর), মুহাম্মদ আলী সাকী (রাজশাহী)।
অভিনয় (খ) গ্রুপঃ
হাদিয়ান নাহিয়ান চৌধুরী (সিলেট), আবদুল্লাহিল খালিদ (যশোর, খুলনা), আবদুল আলিম রানা (রংপুর), শেখ নজরুল ইসলাম (রাজশাহী), বরকত হোসেন (খুলনা), আবরার হোসেন রাজিব (রাজশাহী), সামিউল বারি অংকুর (গাজীপুর, ঢাকা)।
তেলাওয়াত(ক) গ্রুপঃ
তাফরিহা বিনতে তবারক (ঢাকা দক্ষিণ), আহমাদ সানাউল্লাহ রাফসান (খুলনা), আবু যর আহমদ চৌধুরী (সিলেট), ইমরান হাসান (রংপুর), ফাহিম ফয়সাল (বগুড়া, রাজশাহী), মোজাম্মেল বিল্লাহ (চট্টগ্রাম), আবদুল আওয়াল (রাজশাহী)।
তেলাওয়াত(খ) গ্রুপঃ
হাসান মুহিব্বুল্লাহ (ঢাকা), তাহমীদ ইমাম (গাজীপুর, ঢাকা), শাহেদ ইকবাল আরিফ (চট্টগ্রাম), রাকাইয়াত ইসলাম (ঢাকা), হিজবুল্লাহ আল মুজাহিদ (চট্টগ্রাম), আবদুল হক (রংপুর), ওবাইদুল্লাহ আল মিজবাহ (গাইবান্ধা, রাজশাহী)।
আবৃত্তি (ক) গ্রুপঃ
ফারজানা রেজা স্নিগ্ধা (খুলনা), জান্নাতুল ফেরদাউস জুঁই (চট্টগ্রাম), জিকরা (গাজীপুর, ঢাকা), তাসফিয়া জাহান তাহিয়া (সিলেট), আফনান (ঢাকা), আরিফি আফনান ফারিহা (রাজশাহী), হাসান ইসমাত (ময়মনসিংহ)।
আবৃত্তি (খ) গ্রুপঃ
জাহেদুল গণি (ঢাকা), ফাহিম (চট্টগ্রাম), আবদুল্লাহ (ঢাকা), আবদুল্লাহিল খালিদ (যশোর, খুলনা), আবু দাউদ মো: আরফিন (চট্টগ্রাম), ত্বহা তরিক (কুষ্টিয়া, খুলনা), শাকির আহমেদ সাইমুম (ঢাকা)।
ভবিষ্যতে প্রতিযোগিতায় আগ্রহীদের নিম্নবর্ণিত বিষয়গুলো সম্পন্ন করার জন্য সসাসের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে:
১. পূর্ণাঙ্গ বায়োডাটা পাঠাতে হবে;
২. সর্বনিম্ন বাছাইকৃত ৫টি গানের স্ক্রিপ্ট নির্ধারিত সময়ে জমা দিতে হবে;
৩. অভিনয়, তেলাওয়াত ও আবৃত্তির ক্ষেত্রে সর্বনিম্ন ৩টি অভিনয়, তেলাওয়াত ও কবিতার স্ক্রিপ্ট নির্ধারিত সময়ে জমা দিতে হবে;
৫. পরিবেশনার প্রয়োজনীয় মেক-আপ, ড্রেস-আপ বা অন্যান্য প্রপ্স সামগ্রী সাথে নিয়ে আসতে হবে;
৬. নির্ধারিত সময়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হবে এবং
৭. নির্ধারিত বিষয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে।
কেবি





