সাক্ষাৎকার দেয়ার পরই কেঁদে ফেললেন সানি লিওন। সাম্প্রতিক সানির একটি সাক্ষাৎকার নিয়ে সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়।

ওই সাক্ষাৎকারে সানিকে প্রশ্ন করা হয়েছিল, পর্নো তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায়? তার উত্তরে যথেষ্ট সংযত ছিলেন সানি।

তিনি বলেন, ‘যা করেছি বেশ করেছি। আমি এসব নিয়ে ভাবিই না। কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ। হয়তো কোনও একদিন বড় মাপের স্টারের সঙ্গে আমি কাজ করব। তাই আমার পর্নো ছবিতে অভিনয় আমার জীবনে কোনও প্রভাব ফেলবে না।’

এ বিষয়ে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার বলেন, সাক্ষাৎকার চলাকালীন অনস্ক্রিন সানি ভেঙে পড়েননি ঠিকই। কিন্তু ক্যামেরা বন্ধ হতেই কেঁদে ফেললেন তিনি।

ড্যানিয়েল জানিয়েছেন, ‘আমি ওখানে ছিলাম না। ঘটনা কিছুই জানতাম না। কিন্তু ইন্টারভিউ শেষ হতেই সানি আমাকে ফোন করে ঘটনা জানায়। রাগে ঠিক মতো কথাও বলতে পারছিল না সানি। শুধু বলেছিল, তুমি (সানির স্বামী) ওখানে থাকলে ইন্টারভিউয়ের মাঝেই আমাকে বের করে নিয়ে আসতে। এই বলেই সানি কেঁদে ফেলে।’

এমএম