কিংবদন্তী বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুকুটে যুক্ত হল নতুন পালক। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব 'পদ্মবিভূষণ' সম্মাননা দেয়া হল অমিতাভ বচ্চনকে।
রাষ্ট্রপতি ভবনে বুধবার অমিতাভ বচ্চনের হাতে পদক তুলে দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
পদক গ্রহণের সময় অমিতাভের সাথে উপস্থিত ছিলেন পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা শ্বেতা বচ্চন।
এবছর ৯ জন পদ্মবিভূষণ, ২০ জন পদ্মভূষণ এবং ৭৫ জনকে পদ্মশ্রী দেয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জেআই





