গতকাল অনুষ্ঠিত হয়েছে বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস। এ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন শানদার খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট।
আলিয়া যখন অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করছিলেন তখন হঠাৎ করে আতশ বাজির আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। বিশেষ করে এ অভিনেত্রীর হাত বেশি ক্ষতিগ্রস্থ হয়। এরপর তাকে দ্রুত মঞ্চের পিছনে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা করা হয়।
আগামী জানুয়ারিতে শাহরুখ খানের সঙ্গে পরবর্তী সিনেমার শুটিংয়ের কথা ছিল আলিয়ার। কিন্তু দুর্ঘটনার কারণে তা সম্ভবত পিছিয়ে যাবে। এছাড়া আলিয়া ভাট অভিনীত কাপুর অ্যান্ড সন্স আগামী বছর মুক্তি পাবে।
কিছুদিন আগে অভিনেত্রী বিপাশা বসুও এরকম দুর্ঘটনার শিকার হয়েছিলেন। শুটিং সেটে হেয়ার স্টাইলিশের অবহেলার কারণে বলিউড এ অভিনেত্রীর মুখ এবং হাতের কিছু অংশে আগুনের হালকা আঁচ লেগে পুড়ে যায়।
এমএম





