বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন আলিয়া ভাট। এর আগেই এমন গুঞ্জন শোনা গিয়েছিল বলিউড পাড়ায়। এবার জানা গেলো চলতি বছরের ফেব্রুয়ারিতেই জুটি হয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করবেন শাহরুখ-আলিয়া।
করন যোহরের প্রযোজনা সংস্থা থেকে এ তথ্য জানানো হয়েছে।
শাহরুখ খান বর্তমানে ‘রইস’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি শেষ হবে জানুয়ারির শেষ সপ্তাহে। এদিকে ‘কাপুর এন্ড সন্স’ সিনেমার ফটোশুটের জন্য ব্যস্ত আলিয়া। এ সিনেমাটি মুক্তি পাবে মার্চে। এরই ফাঁকে ফেব্রুয়ারিতে আলিয়া গৌরী সিন্ধের নতুন সিনেমায় জুটি বাঁধবেন শাহরুখ-আলিয়া।
সিনেমাটির সম্ভাব্য নাম ‘ওয়াক এন্ড টক’ । যদিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনও আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি। এ সিনেমাটির প্রযোজনার অংশিদার শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলি।
এমএম





