সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে হিরো আলম বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রকে ভালোবাসি। নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই। শুনছি, এবার প্রযোজক সমিতির নির্বাচনে দুইটা প্যানেল হবে। এখনো আমি দুই প্যানেলের কারো সঙ্গে কথা বলিনি। আমার ইচ্ছে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবো। আমি সবসময় বিশ্বাস করি, স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়।’

প্রসঙ্গত, বগুড়ার ছেলে আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি। প্রায়ই তাকে রাজনীতির মাঠেও দেখা যায়। এর আগে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।

এইচএন