অয়নকে ভালোবাসে সোমা। তাদের বিয়ের দিন-তারিখও চূড়ান্ত হয়। কিন্তু বর সেজে অয়ন সেদিন আর আসেনি। সোমার টাকা পয়সা আর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে যায় অয়ন। ‘জলমানব’ নাটকটির কহিনী এখান থেকেই শুরু …
এ ঘটনার পর সোমার মানসিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে। ঘুম ও জাগরনে অয়নের সঙ্গে কথা বলে সে। নতুন ও সুন্দর জীবনের আশায় সোমার বাবা-মা ওর বিয়ে দেয় আবীর নামে এক তরুণের সঙ্গে।
এরপরও সোমার মানসিক অবস্থার উন্নতি হয়নি। এক পর্যায়ে মনোরোগ বিশেষজ্ঞ ও পুলিশের সহায়তায় বেরিয়ে আসে আসল ঘটনা। কী সেই ঘটনা- জানতে হলে চোখ রাখতে হবে মাছরাঙার পর্দায়।
‘জলমানব’ শিরোনামের এই নাটকটিতে একসঙ্গে অভিনয় করেছেন মনির খান শিমুল ও সানজিদা প্রীতি। আগামী ১২ ফেব্রুয়ারি রাতে প্রচার হবে ‘জলমানব’। আসাদ সরকারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কে এম নাঈম।
এমই





