শুক্রবার (১৮ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দুঃখিত, কারো ফোন ধরা বা কারো সাথে যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই।’

জানা যায়, ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ অভিনেত্রী। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অসুস্থতার খবর পেয়ে চিন্তিত। এ নায়িকার ভক্তরা মন্তব্যের ঘরে দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সর্বশেষ 'সুড়ঙ্গ' সিনেমায় তমা মির্জাকে দেখা গেছে। এ সিনেমায় আফরান নিশো তার বিপরীতে অভিনয় করেন।

চলতি বছরেই অফিসিয়ালি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে গ্র্যাজুয়েট হন এই অভিনেত্রী।

এন