সিনেমায় হৃত্বিক রোশন এবং কঙ্গনা বেশ আলোচিত জুটি। বিশেষ করে তাদের অতীত প্রেম কাহিনী নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছে অনেক। এবার কঙ্গনাকে তলব করেছে মুম্বাই পুলিশ
সিনেমায় হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাউত বেশ আলোচিত জুটি। বিশেষ করে 'কৃশ থ্রি' সিনেমায় তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়।
তবে সেখানে কঙ্গনা নারী ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সিনেমায় হৃত্বিকের প্রতি তার ভালোবাসার বিষয়টি ফুটে তোলা হয়।
আলোচিত এই জুটি এখন বাস্তব জীবনেও বেশ আলোচিত। বিশেষ করে তাদের অতীত প্রেম কাহিনী নিয়ে এখন বি-টাউনে চলছে বেশ গুঞ্জন।
তাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে অনেক দিন আগেই। কিন্তু একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িটা জারি রয়েছে এখনও। পুলিশের দ্বারস্থ হয়েছেন একে অপরে।
তবে কঙ্গনা এবং তার দিদি রঙ্গোলিকে তলব করেছে মুম্বাই পুলিশ। তাদের জবানবন্দি রেকর্ড করার জন্য থানায় হাজির হতে বলা হয়েছে। পুরোটাই হৃত্বিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে। যদিও কঙ্গনার নাম উল্লেখ না করে হৃত্বিক অভিযোগটা দায়ের করেছেন কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে।
আগেই তারা একে অপরকে আইনি নোটিস পাঠিয়েছিলেন। এমনকী কঙ্গনার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন হৃত্বিক।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি হৃত্বিক বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিনেতার অভিযোগ, তার নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট খুলে কেউ বা কারা তার ভক্তদের সঙ্গে মেইল চালাচালি করেছে।
হৃত্বিকের দাবি, যখন তাদের মধ্যে আইনি-যুদ্ধ শুরু হয়, তখন কঙ্গনার মুখ থেকেই প্রথম ওই মেইল আইডির বিষয়ে জানতে পারেন তিনি।
এসএম





