দীপিকা-প্রিয়ঙ্কার পর এবার হলিউডে পা রাখতে চলেছেন জ্যাকলিন ফার্নান্ডেজও।

সম্প্রতি একটি ছবির শুটিং শেষে তিনি নাকি ফাগুন থাকরারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওয়ার্নার ব্রাদার্সের প্রজেক্টের একটি হলিউড ফিল্মের পরিচালক ফাগুন। অনেক ক্ষণ তাঁরা এক সঙ্গেই ছিলেন। আলোচনা হয় ফিল্ম, ফ্যাশন-সহ নানা বিষয়ে। তবে ফিল্মের নাম বা ফিন্মে জ্যাকলিনের ভূমিকা— কোনও কিছুই জানা যায়নি এখনও। সব কিছু ঠিকঠাক চললে হলিউড ফিল্মে এটাই হবে জ্যাকলিনের এন্ট্রি।

এর আগে ‘কোয়ান্টিকো’ নামে এক সিরিয়ালে প্রিয়ঙ্কা নজর কেড়েছেন। প্রিয়ঙ্কার ঝুলিতে রয়েছে ‘বেওয়াচ’ নামে একটি হলিউড ফিল্মও। ‘থ্রি-এক্স’ নামে এক ফিল্মে দীপিকা পাডুকোনের অভিনয়ের খবর প্রকাশ্যে এসেছে। এর পরেই জ্যাকলিনের এই খবর।

এমএম