ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। রোমান্টিক এ জুটি নিয়ে দর্শকদের মধ্যেও রয়েছে বাড়তি আগ্রহ। দর্শকের প্রত্যাশা পূরণ করতে নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাকিব-অপু।
পাঙ্কু জামাই শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে দেখা যাবে এ জুটিকে। ২০ ডিসেম্বর মহরতের মাধ্যমে এ চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে জানা গেছে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন মান্নান সরকার।
শাকিব-অপু ছাড়াও এতে আরো অভিনয় করবেন- নবাগত নায়িকা পুষ্পিতা পপি, এটি এম শামসুজ্জামান, মিশা সওদাগরসহ আরও অনেকে।
রোমান্টিক ও কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হবে পাঙ্কু জামাই চলচ্চিত্রটি। এর গল্প গড়ে উঠেছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। তবে গানের শুটিং গ্রাম ও পাহাড়ি অঞ্চলে চিত্রায়িত হবে।
এদিকে রাজনীতি, সম্রাট দ্য কিং ইজ হেয়ারসহ বেশ কিছু চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব-অপু।
এমকে





