জনপ্রিয় চিত্রপরিচালক শাহিন সুমন নির্মিত মিয়া বিবি রাজি শিরোনামের সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুমিত ও শিরিন শিলা। এ ছাড়া আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, ওমর সানীসহ অনেকে।

সিনেমাটি সেন্সরে প্রর্দশিত হলে সেন্সর বোর্ড বেশ প্রশংসা করেছেন। গতকাল ৪ জানুয়ারি, বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক শাহিন সুমন।

সিনেমা প্রসঙ্গে পরিচালক শাহিন সুমন বলেন, ‘গতকাল সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। পরিবেশক সমিতি থেকে এর মুক্তির তারিখ দেখে ভালো একটি দিনে সিনেমাটি মুক্তি দিব।’

চলচ্চিত্রের শুটিং শুরু হয় গত বছরের ৬ আগস্ট। এর পর পুবাইল, হোতাপাড়া, রাঙ্গামাটি, সিলেট, বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ সম্পন্ন হয়। গত ২৭ অক্টোবর, কক্সবাজারে গানের একটি দৃশ্যাধারনের মাধ্যমে এ সিনেমার শুটিং শেষ হয়েছে।

শাহিন সুমন পরিচালিত সর্বশেষ লাভ ম্যারেজ সিনেমাটি মুক্তি পেয়েছে। শাকিব-অপু জুটির এ সিনেমাটি গত বছর ঈদে মুক্তি পায়। সিনেমাটি গত বছরের সবার্ধিক ব্যবসা সফল সিনেমার শীর্ষে ছিল।

এমএম